April 6, 2026, 7:56 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আমবাড়ীতে বিজয় দিবসের আলোচনায় বক্তারা মুক্তি যুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে

আমবাড়ীতে বিজয় দিবসের আলোচনায় বক্তারা
মুক্তি যুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে
মাসউদ রানা

mostbet


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহান বিজয় দিবসের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭নং মোস্তফাপুর ইউপি ছাত্রলীগের আয়োজনে গত ৩০ ডিসেম্বর রাত্রী ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মো. দস্ত আলম।
উক্ত অনুষ্ঠানে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ হেড লাইন টু ডে পত্রিকার সম্পাদক মো. আব্দুল মাবুদ জীবন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের যুগ্ন সম্পাদক মো. আব্দুল্লাহ্ আল মামুন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,৭নং মোস্তফাপুর ইউপি কৃষকলীগের সাধারন সম্পাদক ডাঃ মো. মোস্তাফিজার রহমান লিটন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. মাসুম শাহ্। এসময়  সম্মানিত অতিথি হিসাবে ছিলেন,ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ও দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য,গণঅধিকার কর্মী মাসউদ রানা,ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের ত্যাগ ও রক্তের ঋণ কখনো পরিশোধ হবে না। তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সুখি ও সমৃদ্ধশীল সোনার বাংলা বিণির্মানে নিজেদের উৎস্বর্গ করতে হবে। বক্তারা আরো বলেন, ক্রীড়া ও সুষ্ঠ সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে তরুণ ও যুবসমাজকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয় দিবসের আলোচনা শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ শেষে বর্নীল আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন, ৭নং মোস্তফাপুর ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রুবেল চৌধুরী ও তার সহযোগী মো. নুর আলম, মো. ইয়সিন আরাফাত সাথী চৌধুরী, মো. তাসনিম আহম্মেদ তিথুন, মো. সুমন প্রমানিক, মো. নাঈম ইসলাম, মো. মামুন কাজী,মো. সাগর ইসলাম ও মো. মামুন সরকার প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

Share Button

     এ জাতীয় আরো খবর