April 6, 2026, 7:56 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ছাতকে অগ্নিকান্ডে ৬টি গবাদিপশুসহ ১০লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ছাতকে অগ্নিকান্ডে ৬টি গবাদিপশুসহ ১০লাখ টাকার মালামাল পুড়ে ছাই
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)

mostbet


ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি গবাদিপশু, গোয়ালঘর, বাংলাঘর ও খড়ের ঘরসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় একজন কাজের লোকসহ আরো ১০টি গরু আহত হয়। শনিবার ৩০ডিসেম্বর গভীর রাতে জাউয়া ইউপির দেবেরগাঁও (মাঝহাটি) গ্রামের আব্দুল মনাফের পুত্র তোতা মিয়া, খলিল মিয়া, নূর মিয়া ও আমির আলীর পুত্র মাওলানা ফজলুল হক আমিনীর বাড়িতে এঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসির দু’ঘন্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি গর্ভবতী গাভীসহ ৬টি গরু ও মালামালসহ ঘরের ৬টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খানও কাজের লোক কেরামত আলীসহ আরো ১০টি গরু আহত হয়। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।

Share Button

     এ জাতীয় আরো খবর