March 25, 2026, 3:51 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ওয়াটসন

অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ওয়াটসন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক          

               

অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। স্থানীয় সময় সোমবার সিডনিতে সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় ওয়াটসনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়া হয়।

 

 

ক্রিকেটারদের এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অস্ট্রেলিয়ার এই সাবেক গ্রেট বলেন, ‌এসিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সত্যিই আমি গর্বিত। এই পদে আসতে অনেক যোগ্য ব্যক্তিদের সঙ্গে লড়াই করতে হয়েছে। সবাইকে নিয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যেতে চাই।

 

ওয়াটসন আরও বলেন, ক্রিকেট আমাকে দুহাত ভরে দিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারবো, এটা ভেবে আমি আরও গর্বিত। আশা করছি, ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থরক্ষায় কাজ করতে পারবো।

 

এসিএ ‘র ১০ সদস্যের এই কমিটিতে শেন ওয়াটসনসহ নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার প্যাট কামিন্স, ক্রিস্টেন বিমাস ও সাবেক ক্রিকেটার লিসা স্থেলকার।

 

শেন ওয়াটসন ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১ যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। অজিদের হয়ে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার সেঞ্চুরি ১৪টি। রান করেছেন প্রায় ১১ হাজার। বল হাতে উইকেট নিয়েছেন ২৯১টি।

Share Button

     এ জাতীয় আরো খবর