March 24, 2026, 6:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চট্টগ্রামে আল্লামা তাহের শাহের নেতৃত্বে জুলুশে লাখো নবী প্রেমিকের ঢল

তানভীর আহমেদ,  চট্টগ্রামঃ

চট্টগ্রামে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আল্লামা তাহের শাহ হুজুরের নেতৃত্বে লাখো নবী প্রেমিকের উপস্তিতিতে জশনে জুলুশ সম্পন্ন  হয়েছে। ঘূর্ণিঝড় ‘ বুলবুল’এর প্রেক্ষিতে চট্টগ্রামবাসীর জন্য ঘোষিত ৯ নং মহাবিপদ সংকেত উপেক্ষা করে সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ জুলুশে অংশগ্রহণ করে। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে শুভ আগমন ও তিরোধানের এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপুর্ণ পরিবেশে আনজুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সার্বিক ব্যাবস্থাপনায় উদযাপিত হয়ে আসছে  সুদীর্ঘ কাল যাবত। হামদ, নাত ও  দরুদ সালাম পড়ে ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফ থেকে আল্লামা তাহের শাহ হুজুরের নেতৃত্বে শুরু হয়ে এই বিশাল জুলুস নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলমগীর খানকা শরীফে শেষ হয়। পথিমধ্যে নগরীর কাজীর দেউরিস্থ অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। আঞ্জুমানের তথ্যমতে এবারের জশনে জুলুশো প্রায় ৬০ লক্ষ নবী প্রেমিক অংশগ্রহণ করেন। জুলুস উপলক্ষে নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর