April 6, 2026, 11:15 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ফেরার আশায় তাসকিন

ফেরার আশায় তাসকিন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা ভুলে নতুন বছরে নতুন শুরু চান তাসকিন আহমেদ। স্বরূপে ফিরতে ইন সুইং নিয়ে বাড়তি কাজ করছেন তরুণ এই পেসার।

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখনও যোগ দেননি দলের সঙ্গে। পেসারদের সঙ্গে কাজ করছেন খালেদ মাহমুদ। সাবেক এই অলরাউন্ডার বোলারদের শক্তির জায়গা নিয়ে আপাতত কাজ করছেন।

মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে শনিবার অনুশীলন শেষে তাসকিন জানান, বোলিংয়ে নিয়ন্ত্রণ বাড়াতে কাজ করছেন তারা।

“আমরা স্কিল নিয়ে কাজ করছিলাম। সিম পজিশন ঠিক করা, যার যা শক্তি- আউট সুইং, ইন সুইং (নিয়ে কাজ করছি)। শক্তির জায়গায় কিভাবে উন্নতি করা যায় এবং অ্যাকুরেসি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করছি।”

“সুজন স্যার স্পটে বোলিং করিয়ে দেখছেন কার অ্যাকুরেসি কেমন, তার ভিডিও করা হচ্ছে। ভিন্ন ধরনের অনুশীলন হচ্ছে।”

চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের পেসারদের। দেশের বাইরে নিজেদের মেলে ধরতে পারেননি। তাসকিন জানান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়াতে উন্মুখ পেসাররা।

“সত্যি কথা বলতে কী, শেষ দুটি সিরিজ আমাদের ভালো যায়নি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজটা বোলারদের জন্য খুব খারাপ ছিল। আশা করি, আমরা পরের সিরিজে ফিরে আসব। সবাই কঠোর পরিশ্রম করছে। তাগিদটাও সবার বেশি। সেজন্য ফলটাও ভালো হবে।”

দক্ষিণ আফ্রিকায় পুরোপুরি নিষ্প্রভ ছিলেন তাসকিন। তরুণ এই পেসার মনে করেন, আউট সুইং নিয়ে বেশি কাজ করতে গিয়ে সফরে সেভাবে কার্যকর ছিল না তার বোলিং।

“সুজন স্যারের সঙ্গে আমরা বোলাররা ছোটবেলা থেকেই কাজ করছি। তিনি জানেন, কার কী শক্তি। আমার সহজাত ইন সুইং রেখে হয়ত দক্ষিণ আফ্রিকায় আউট স্ইুং নিয়ে বেশি কাজ করতে গিয়ে মূল শক্তির জায়গায় ফোকাস করা হয়নি। এখন আবার সেটা করছি। স্যার সেখানেই ফোকাস করাচ্ছেন। আশা করি, ঠিক হয়ে যাবে।”

৩২ জনের প্রাথমিক দলে অলরাউন্ডারসহ পেসার ১২ জন। জায়গা পাওয়ার লড়াইটা তাই তীব্র। তাসকিন জানান, সব সময়ই লড়াই করে জাতীয় দলে জায়গা পেতে হয় পেসারদের।

“এটা তো শুধু এখন না, সব সময় চ্যালেঞ্জ অনুভব করতাম। দলে যারা আছে তাদের সবাই দক্ষ।”

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর