April 6, 2026, 9:26 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মাদক সেবনে বাধা দেয়ায় রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর স্বামী স্ত্রীকে লাঠিপেটা

মাদক সেবনে বাধা দেয়ায় রূপগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর স্বামী স্ত্রীকে লাঠিপেটা
রূপগঞ্জ প্রতিনিধি

mostbet


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মাদকসেবীরা বাড়িঘরে হামলাসহ স্বামী-স্ত্রীকে লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার পূর্বাচল ১০ নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের ছেলে শিশির জানান, তার বাবা আজম খান পূর্বাচল ১০ নং সেক্টরে অবস্থিত রাজুকের অফিসে নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছেন। উপজেলার হারার বাড়ি এলাকার মাসুদ রানা ভুইয়া, বেনুজুয়াল ভুইয়া, রুবেল রাজউকের সাইড অফিসে প্রতিদিন চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। বেশ কয়েক দিন ধরেই আজম ভুইয়া মাদক সেবন করতে তাদেরকে নিষেধ করে আসছিলেন। মাদক সেবন করতে নিষেধ করায় মাসুদ রানা ভুইয়া, বেনুজুয়াল ভুইয়া, রুবেলসহ অজ্ঞাত ২/৩ ক্ষিপ্ত হয়ে আজম খানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা প্রদান করায় মাদকসেবীরা বাবা আজম খান ও মা ফরিদা ইয়াছমিনকে লাঠিপেটা করে আহত করে। এসময় মাদকসেবীরা ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ইসাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর