April 6, 2026, 10:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বরাক নদীর উভয়পাড় দখল করে স্থাপনা নির্মান

বরাক নদীর উভয়পাড় দখল করে স্থাপনা নির্মান

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

বরাক নদীর উভয়পাড় (সরকার বাজার) বরাকের পুল সংলগ্ন  জমি দখল করে কেউ স্কুলের নামে আবার কেউ এতিম খানা ও মাদ্রাসার নামে অবৈধ ভাবে একাধিক স্থাপনা নির্মান করে দখলে মেতে উঠেছে এক শ্রেণীর ভূমিখেকোরা। এ প্রতিবেদকসহ অপর একজন সাংবাদিক, সাধুহাটি ভৃমি কর্মকর্তা আজিুজুর রহমান ও সহকারী ভৃমি কর্মকর্তা জামাল উদ্দিন গত ২৫ ডিসেম্বর বরাকের পুল সংলগ্ন বিল্ডিং নির্মান এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বরাকের পুলের পৃর্ব পার্শ্বে সানমুন কে. জি এন্ড জুনিয়র হাইস্কুল ও প্রশ্চিম পার্শ্বে নাসিরপুর এতিম খানা মাদ্রাসা নামে পৃথক পৃথক অবৈধ ভাবে বিল্ডিং নির্মান কাজ ছলছে।

এ সময় উপস্থিত সাধুহাটি ভৃমি কর্মকর্তা ও সহকারী ভৃমি কর্মকর্তা মাদরাসা কর্তপক্ষকে বিল্ডিং নির্মান কাজ বন্ধ রাখার পরামর্শ দেন। গত ২৪ ডিসেম্বর মৌলভীবাজার সদর সহকারী কমিশনার  (ভূমি) বরাবর সুপারিশসহ সাধুহাটি ইউনিয়ন ভৃমি সহকারী কর্মকর্তা আজিজুর রহমান (নং- স্বারক নং- ৩১.৬০.৫৮৭৪.০০৩.০০.০০১.০৮.১৭.৮১.২৫৮) স্বারকে সরকারী ১নং খাস খতিয়ানের ভৃমিতে অবৈধভাবে পাকা গৃহ নির্মাণ ও পার্শ্ববর্তী সরকারী ভৃমি থেকে মাটি কর্তন করে ভিটা ইমারত আইন (পুনরুদ্ধার) অনুয়ায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। লিখিত সুপারিশে তিনি উল্লেখ করেন, নাসিরপুর এলাকার  হাজী আছাব মিয়া চৌধুরীর পুত্র আবু নাসির চৌধুরী রিপন নাসিরপুর মৌজার ১নং খাস খতিয়ানের ২৬৫৪ নং দাগে ০.১৫ একর ভূমি দখল করার কারনে পরিবেশের ভারসাম্য বিনষ্টসহ জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সরকারী সম্পত্তি পুরুদ্ধার না হলে বেহাত হওয়ার সমুহ সম্মাবনা রয়েছে।

জানা গেছে- নাসিরপুর (সরকার বাজার) বরাকের পুল সংলগ্ন সরকারি ভৃমি আমেনা খাতুন নামের এক ভুমিহীন মহিলাকে লীজ প্রদান করা হয়। কিন্তু, ভুমিতে অজ্ঞাত কারনে প্রভাবশালীমহল বিভিন্ন স্থাপনা নির্মান করে আসছিলেন।  বরাক নদী দখলে নদীর নাব্য হারিয়ে এখন নৌকাও চলাচল করতে পারছে না। নদীর বুকে বড় বড় নৌকা ও জাহাজ চলাচল করত। নদীটি এখন সে রূপ হারিয়ে ‘খাল’ নামে পরিচিতি পেয়েছে। নদীর নাব্য হারিয়ে যাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলার কেশবচর, সাবটিয়া, দেওয়াননগর, হালিমপুর, গোরারাই, কাটারাই, কঞ্চনপুর, চানপুর, লামুয়া, খলিলপুর ও সাধুহাটি, হবিগঞ্জ জেলার আশারকান্দি এলাকার ফরিদপুর, নোয়াহাটি, সিট ফরিদপুর, ধর্মনগর, আলমপুর, নাজিমপুর, ফরাশতপুর, বকশিপুর, মকিমপুর, সিছনপুরসহ প্রায় ৩৫টি এলাকার উভয় অর্থনৈতিক, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগসহ সব দিক থেকে পিছিয়ে রয়েছে লক্ষাধিক মানুষ। গত ২০১৬ সালের ১৫ আগস্ট মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন ও হবিগঞ্জ- ১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী সরজমিন এলাকা পরিদর্শন করেন এ সব অবসানের প্রতিশ্রæতি দেন। এ ব্যপারে মৌলভীবাজার সদর সহকারী কমিশনার  (ভূমি) এ.এইচ.এম আরিফুল ইসলাম জানান- আজ ৩১ ডিমেস্বর জবরদখলকারিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জবরদখলকারীরা যতবড় শক্তিশালী হননা কেন, সরকারী সম্পত্তি কেউ দখল করে স্থাপনা নির্মান করতে পারবেনা

Share Button

     এ জাতীয় আরো খবর