April 6, 2026, 11:01 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিরাজগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষনের ঘটনায় যুবক আটক

সিরাজগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষনের ঘটনায় যুবক আটক

mostbet

মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে ৭ বছরের শিশু ধর্ষনের ঘটনায় জুবায়ের হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে এনায়েতপুর থানার খুকনি ঝাউলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সদর থানার মাধ্যমে ঘটনাটি জানার পর রাতেই খুকনী ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করা হয়। এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।

এ ব্যাপারে জানা গেছে গত ২৮ ডিসেম্বর বিকেলে খুকনী ঝাউলা এলাকার এক তাঁত শ্রমিকের ৭ বছরের শিশু মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় জুবায়ের। বাড়িতে লোকজন না থাকার সুযোগে শিশুটির মুখে গামছা বেধে ধর্ষণ করে। এ অবস্থায় ধর্ষিতা শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে গত ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন হয়রানির বিষয়টা প্রতিয়মান হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর