April 6, 2026, 12:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলু আক্তার ইয়াসমিন (২৪) আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণার কথা জানালেও পরিবারের সদস্যদের দাবি, নিলুকে হত্যার পর লাশ বাথরুমের সিলিংয়ের ঝুলিয়ে দেয় তার স্বামী। বায়েজিদ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার সকালে বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদের পানির কল এলাকার বাসার বাথরুম থেকে সিলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় নিলুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর রিকশাচালক স্বামী আনোয়ার পলাতক রয়েছেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল জানিয়ে ওসি আজাদ বলেন, তার জের ধরে নিলু আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি বলেন, গত শুক্রবার রাতে নিলুর এক বান্ধবী তাদের কাছে বেড়াতে এসে বাসায় ছিল। ভোর বেলায় ঘরের বাথরুমের সিলিংয়ের সাথে ঝোলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে ধারণার কথা জানিয়ে ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিলুর বান্ধবীকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার স্বামী আনোয়ার পলাতক রয়েছে। এ ঘটনাকে হত্যা দাবি করে নিলুর ভাই মোহাম্মদ ফারুক বলেন, চার বছর আগে নিলুর সাথে আনোয়ারের বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাঁটি হত। রাতে নিলুকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় দাবি করে ফারুক বলেন, আমরা এ ঘটনায় থানায় হত্যার অভিযোগ করব।

Share Button

     এ জাতীয় আরো খবর