April 9, 2026, 1:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি জেনারেল প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে। নিহত নবজাতকের মা রেখা বেগম জানান, জন্মের পর বাচ্চা সুস্থ ছিল। দুপুরে হঠাৎ তাকে হাসপাতালের নার্স একাধারে ২টি ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার পর একটু একটু করে শিশুটি নিস্তেজ হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে জানানো হয় সে মারা গেছে। এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি জন্মের পর থেকে কিছুটা অসুস্থ ছিল তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা নিষেধ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোনো চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা আরো খারাপ হলে আমরা চিকিৎসা দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি। মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ জানান, পুলিশের কাছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর