April 6, 2026, 10:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য আটক

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান। আটকরা হলেন- কবির ভূঁইয়া (৩৫), রুবেল (২৮), রাসেল (২৬), নিজাম ওরফে মিজান (৩২), কামাল ওরফে মাইক কামরুল (৪০), দেলোয়ার হোসেন দিলু (২৮) ও সোহরাব (৩০)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ১২ ডিসেম্বর কেরানীগঞ্জ থানার জয়নগর এলাকায় ফারুক হোসেনের বাড়িতে ডাকাতি করে দেড় লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে ওই ডাকাতদল। পরে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে সাত ডাকাত সদস্যকে আটক করে। তিনি আরও জানান, আটক ডাকাত সদস্যরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়া লুট হওয়া স্বর্ণালঙ্কারের ক্রেতা মিন্টু ম-লও আদালতে স্বীকার করেছনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান, পরিদর্শক নাজমুল হোসেন, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, বিপুল চন্দ্র ও কাজী এনায়েত প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর