April 6, 2026, 10:58 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নারায়ণগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নিউ গুলশান আমলাবো এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহানারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্দিদের এলাকার ধন মিয়ার স্ত্রী। বর্তমানে তারা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নিউ গুলশান আমলাবো এলাকার আবুল কাশেমের বাড়িতে বসবাস করে আসছেন। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ রোমন জানান, দীর্ঘদিন ধরে জাহানারা ও তার ছেলে কুদ্দুস মাদক বিক্রি করে আসছেন বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নিউ গুলশান আমলাবো এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ জাহানাকে আটক করা হয়। এ সময় ছেলে কুদ্দুস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আটক জাহানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর