March 24, 2026, 2:01 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌগাছায় তরিকুল ইসলাম পৌর কলেজ এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি

 

ষ্টাফ রিপোর্টার।।

 

যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কলেজ কর্তৃপক্ষ আনন্দ র‌্যালি করেছেন। গতকাল মঙ্গলাবর সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য এই র‌্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, বেলুনসহ নানান সাজে সজ্জিত হয়ে কলেজের শিক্ষক, সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা র‌্যালিতে অংশ নেয়। এ সময় কলেজের সাথে সম্পৃক্ত সকলের মুখে ছিল আনন্দময় হাসির ঝিলিক। র‌্যালিটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে যেয়ে শেষ হয়।

এ সময় এক প্রতিক্রিয়ায় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনজুরুল আলম লিটু বলেন, ২০০৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী বিনা বেতনে চাকুরী করে হাফিয়ে উঠেন। বেতন নেই তার পরও কোন শিক্ষক কর্মচারীর মধ্যে ক্লান্তি ছিল না। মানসম্মত পাঠদান করে কলেজটি যশোর শিক্ষাবোর্ডে সেরা টপ টেনে দুইবার স্থান করে নেয়ার পাশাপাশি অসংখ্যবার উপজেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। তিনি বলেন, দীর্ঘ ১৩ বছর পর সকলেই বেতন পাবে এই আনন্দে আত্মহারা। এমপিও পাওয়ায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দিপু মনি ও যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিনকে কলেজের পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অধ্যক্ষ এ সময় চৌগাছার কৃতিসন্তান বিশিষ্ঠ শিল্পপতি হাসানুজ্জামান রায়হিনকেও ধন্যবান জানান। কারন তিনি দীর্ঘ দিন কলেজের শিক্ষক কর্মচারীদের মাসিক হারে বেতন ভাতা দিয়ে এসেছেন। এত দিন তার দেয়া অর্থে আমরা সকলেই সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর