-
- সারাদেশে
- সিলেট প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইকরামুল কবির – সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ
- আপডেট সময় December, 30, 2017, 11:42 pm
- 758 বার পড়া হয়েছে
সিলেট প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইকরামুল কবির – সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ
সিলেট অফিস
সিলেট প্রেসক্লাবে (২০১৮-২০১৯) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইকরামুল কবির ইকু,সিনিয়র সহ- সভাপিত পদে এনামুল হক জুবের, আব্দুল হান্নান। সাধারন সম্পাদক পদে ইকবাল মাহমুদ সহ- সাধারন সম্পাদক এহিয়া ফজল।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে সাহাব উদ্দিন সিহাব,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ,ক্রীড়া সম্পাদক নুর আহমদ।সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়ছল আলম,দিগে সিং,সুহাইব আহমদ।
উল্লেখ্য,গত শনিবার মনোনয়পত্র সংগ্রহ করেন প্রার্থীরা। পরদিন রোববার ১১টি পদের বিপরীতে ৩২টি মনোনয়নপত্র দাখিল করা হয়। গত সোমবার যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর