April 6, 2026, 3:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জগন্নাথপুরে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ আসামি গ্রেফতার

জগন্নাথপুরে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ আসামি গ্রেফতার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

mostbet


জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১শগ্রাম গাঁজা সহ ৩জন আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে থানার এএস আই শাহ জামাল সংগীয় ফোর্সদের সহযোগিতায় জিআর ১৬৭/০৮ (জগ:) ২ বছরের সাজা প্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী উপজেলার কাদিপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর ছেলে ফারুক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
এদিকে এসআই মোঃ কবির উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পৌর এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জগন্নাথপুর ডিগ্রি কলেজ পুকুরের পশ্চিম পাড়ে গাঁজা ক্রয়-বিক্রয়কালে উপজেলার সাচায়ানী (নন্দিরগাঁও) গ্রামের মোঃ আফতাব @ আছতাব আলীর ছেলে মোঃ শাহ হোসেন (২৭)কে গ্রেফতার করে ।
এ সময় তার দেহ তল্লাশী করে ডান হাতে থাকা নীল রংয়ের পলিথিনের ভিতর কাগজে মোড়ানো অনুমান ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ ব্যপারে জগন্নাথপুর থানার মামলা নং-১৫, তারিখ-২৯/১২/২০১৭ ইং, ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/২০০৪) এর ১৯ (১) টেবিল ৭(ক) ধারায় রুজু করা হয়েছে।
অপর অভিযানে জিআর ১৬০/০৯ (জগঃ) এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী উপজেলার বাউধরন গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে  হাবিব মিয়াকে থানা পুলিশ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গতকাল শনিবার গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর