April 16, 2026, 1:43 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নির্যাতিত নারীদের জন্য কাজ করতে চাই : খাদিজা

খাদিজার ওপর হামলার এক বছর

mostbet

নির্যাতিত নারীদের জন্য কাজ করতে চাই: খাদিজা
সিলেট প্রতিনিধি


সিলেটে এক বছর আগে নরপশু বদরুলের চাপাতির কোপে আহত  খাদিজা বেগম নার্গিস এখন কিছুটা সুস্থ। কথা বলেন নিচু স্বরে। নিজে নিজে হাঁটার চেষ্টা করেও ব্যর্থ, হাঁটতে হয় অন্যের সহায়তা নিয়ে। মানসিক অবস্থাও বিপর্যস্থ।
সেই বিভীষিকাময় হামলার কথা এখনও ভুলতে পারেননি খাদিজা। তবুও থেমে থাকতে চান না তিনি। আবারও শুরু করতে চান পড়াশোনা। দাঁড়াতে চান নির্যাতিত নারীদের পাশে। তার ওপর হামলার এক বছর পর তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
খাদিজা বলেন, ‘আমার মাথায় মাঝে-মধ্যেই প্রচন্ড ব্যথা হয়। বা হাতে কিছু ধরতে পারি না। অন্যের সহায়তা নিয়ে একটু হাঁটলেও পায়ে ব্যথা হয়। সেজন্য আমি খুব কষ্টে আছি।’
আরও একটু সুস্থ হলেই পড়াশোনা শুরু করার ইচ্ছার কথা জানিয়ে খাদিজা বলেন,কলেজের শিক্ষকদের সঙ্গে তার কথা হয়েছে- তারা কলেজে যেতে বলেছেন।
খাদিজাও চান পড়ালেখা শেষ করে ব্যাংকার হতে। পাশাপাশি সমাজের নির্যাতিত নারীদের জন্য কাজ করতে চান।
নির্যাতিত নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় পেলে চলবে না প্রতিবাদী হতে হবে, তার মতো আর কোনো নারীর ওপর যেন এমন নির্যাতন না হয়।’
এদিকে হামলার বিচারে বদরুলের যাবজ্জীবন কারাদন্ড হলেও স্বস্থিতে নেই খাদিজার পরিবারের সদস্যরা। খাদিজার চাচা  আবদুল কুদ্দুস জানান, এখনও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে তাদের।
তিনি জানান, স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা বলেছেন খাদিজার হাতে আরও একটি  অস্ত্রোপচার লাগবে। এজন্য ৫ লাখ টাকা লাগবে। তারা ওই টাকা যোগাড় করতে পারছেন না। তিনি আশা করেন টাকা যোগাড় হলেই অস্ত্রোপচার করাবেন।
সাভার সিআরপিতে চিকিৎসা নিয়ে কয়েক মাস আগে বাড়ি ফিরেছেন খাদিজা। এখনও সিলেট সিআরপি সেন্টারে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে তাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর