April 6, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রোনালদোর আরও অনেক ট্রফির জায়গা আছে

রোনালদোর আরও অনেক ট্রফির জায়গা আছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর ক্রিস্তিয়ানো রোনালদো মজা করে বললেন, ট্রফি রাখার জন্য তার এখনও অনেক জায়গা খালি পড়ে আছে।

গত বারও এই পুরস্কার জিতেন রোনালদো। এই নিয়ে মোট চার বার পুরস্কারটি নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখে কদিন আগে পঞ্চম বারের মতো ব্যালন ডি’অর জিতে বার্সেলোনার লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান রোনালদো। জিতে নেন ‘দ্যা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারও।

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে রোনালদো বলেন, “এটা বিশেষ এক মুহূর্ত। এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই খুশি।”

“আমি আমার কোচ, সতীর্থদের ও রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ভোট দিয়েছে তাদের ধন্যবাদ এবং আগামি বছরও একই কাজ করবেন।”

আরও ট্রফি রাখার জায়গা আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মজা করতে ছাড়লেন না রোনালদো।

“চিন্তা করবেন না, আমার অনেক জায়গা আছে।”

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা কোচের পুরস্কার উঠেছে রিয়ালের জিনেদিন জিদানের হাতে। আর সেরা এজেন্ট পুরস্কার জিতেছেন রোনালদোর এজেন্ট জোর্জে মেন্দেস।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর