April 6, 2026, 5:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

অ্যাশেজের ‘না’ দিবা-রাত্রির টেস্টকে

অ্যাশেজের ‘না’ দিবা-রাত্রির টেস্টকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০১৯ সালের অ্যাশেজে কোনো দিবা-রাত্রির ম্যাচ আয়োজনে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন আয়োজক সংস্থা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। যদিও সম্প্রতি অস্ট্রেলিয়া চারটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করে ফেলেছে। চলতি মাসের শুরুতে এডিলেড ওভালে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে দুই দল দিবা-রাত্রি টেস্টে অংশ নেয়। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে আরো দুটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে।

মেলবোর্নে চলমান চতুর্থ টেস্টে স্থানীয় একটি সম্প্রচার করপোরেশনকে হ্যারিসন বলেছেন, ‘এটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা মোটেই রাজী নই। এ ব্যাপারে প্রয়োজনীয় সব কিছু নিয়ে ইংল্যান্ডে কাজ শুরু হবে। দিবা-রাত্রির টেস্টের জন্য সঠিক সময়, সঠিক স্থান, সঠিক কন্ডিশন জরুরি। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরো অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে আমি একটি কথাই বলতে পারি আমরা এই ধরনের টেস্ট খেলতে রাজী নই।’

Share Button

     এ জাতীয় আরো খবর