March 24, 2026, 10:31 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন রিজিয়ন কমান্ডার

 

 

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি ॥ 

 

“ধর্ম যার যার উৎসব সবার” প্রধানমন্ত্রী ঘোষিত এ বাণীতে বাংলাদেশ আজ উজ্জীবিত মন্তব্য করে খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেছেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। এ দেশে সকলে শান্তি-সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিতে হবে। দুপুরে খাগড়াছড়ির গুইমারাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন। এসময় সনাতন ধর্মাবলম্বী সহ পার্বত্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রিজিয়ন কমান্ডার।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর