March 25, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার হরিঢালী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। চেয়ারম্যান ও ইউএনও রোববার বিকালে অষ্টমী পূজায় কপিলমুনির কাশিমনগর-বটতলা সার্বজনীন পূজা মন্দির, নাছিরপুর সিংহ বাড়ী পূজা মন্দির, কপিলমুনি পূর্বপাড়া হরিসভা, নগরশ্রীরামপুর সার্বজনীন, হরিঢালীর দক্ষিণ সলুয়া মহামায়া পূজা মন্দির ও গদাইপুরের ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জেলা পূজা উদযাপন পরিষদনেতা রমেন্দ্রনাথ সরকার, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামীলীগনেতা যুগোল কিশোর দে, ইকবাল হোসেন খোকন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মশিউর রহমান, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম, নাজমা কামাল, মোঃ আব্দুল গফফার মোড়ল, কবির উদ্দীন সরদার, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, ইদ্রিস আলী, আশরাফুল ইসলাম টুটুল, শফিকুল ইসলাম ও সালাউদ্দীন কাদের।

Share Button

     এ জাতীয় আরো খবর