April 6, 2026, 10:13 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ৩

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ৩
মোঃ ইকবাল হাসান সরকার  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বগুড়া মহাসড়কের ঘোগা হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী,সিরাজগঞ্জের ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়েত আহাম্মাদ সুমনের নেতৃত্বে গত ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা ৩ জনকে আটক করা হয়েছে। পরে গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন। আটক কৃতরা হলেন রংপুরের গঙ্গাচড়া থানার চরবাগডহরা গ্রামের ইউনুছ আলীর ছেলে আশিক আহম্মেদ ওরফে শুভ(২০),একই জেলার তারাগঞ্জ উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে (২০) ও বগুড়ার  শেরপুর উপজেলার নন্দতেঘরী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমান বাবু(২৩)। অফিস সহকারী আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিক্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর