March 24, 2026, 11:56 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেশবপুরে ৯৩টি মন্ডপে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সম্পন্ন

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ 

যশোরের কেশবপুর উপজেলায় ৯৩টি মন্ডপে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী কাল থেকে পূজা শুরু হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত।

জানাগেছে কেশবপুর পৌরসভা এলাকায় ৮টি, ত্রিমোহিনী ইউনিয়নে ১টি, সাড়রদাঁড়ি ইউনিয়নে ১২টি, মজিদপুর ইউনিয়নে ৬টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, মঙ্গলকোট ইউনিয়নে ৪টি, কেশবপুর সদর ইউনিয়নে ৮টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১১টি, গৌরীঘোনা ইউনিয়নে ১২টি, সাতবাড়িয়া ইউনিয়নে ৯টি ও হাসানপুর ইউনিয়নে ৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলায় ৯৩টি মন্ডপে প্রতীমা শিল্পিরা তাদের রং তুলির আচড়ে দেবী-দূর্গার প্রতিমাকে আকর্ষণীয় করে তুলেছে। মন্ডপ গুলিতে গেইট, প্যান্ডেল ও আলোকসজ্জার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার জানান, এবছর কেশবপুর উপজেলার ৯৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যমান টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান জানান, পূজা চলাকালীন যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

Share Button

     এ জাতীয় আরো খবর