March 24, 2026, 12:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিদেশীমদ ও ১৮২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১ অক্টোবর ২০১৯ইং তারিখ রাত্রি সাড়ে ৯ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কান্দ্রা গ্রামস্থ জেকর মোড় এলাকা থেকে অপারেশন পরিচালনা করেন। সেখান মাদক ব্যবসায়ী আসামী মোঃ বিপুল মোল্লা (৩২), পিতা- মৃত: আলিম উদ্দিন চৌকিদার, গ্রাম- বড়বালদিয়া, থানা-চারঘাট, জেলা- রাজশাহীকে (ক) ৪২ বোতল বিদেশীমদ (খ) ১টি মোবাইল (গ) ২টি সীমকার্ডসহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর আরেকটি অভিযানে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক বুধবার ২ অক্টোবর ২০১৯ইং তারিখে দুপুর সাড়ে ১২ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর  থানাধীন সইপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ শহীদ আলী (৩২), পিতা- মৃত: লালচাঁন সাং রঘুনাথ পুর থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে (ক) ১৮২ বোতল ফেন্সিডিল (খ) ১টি মোবাইল (গ) ১টি সীমকার্ড (ঘ) ১টি মেমোরীকার্ড (ঙ) ১টি ভ্যান গাড়ীসহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ আটককৃত আসামীদের বিষয়ে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে অভিযান তারা পরিচালনা করেন। মঙ্গলবার প্রথম অভিযানে পুঠিয়া থানাধীন এলাকা থেকে মোঃ বিপুল মোল্লা নামের এক মাদক ব্যাবসায়ীকে ৪২ বোতল বিদেশি মদসহ আটোক করতে সক্ষম হয়েছি। অপর আরেক অভিযানে, বুধবার জেলার মোহনপুর থানাধীন সইপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শহীদ আলীকে ১৮২ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হন। আটোককৃত আসামীদের বিরুদ্ধে উক্ত এলাকাধীন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৫ এর পক্ষ থেকে আরো জানানো হয়, মাদক নির্মূলে যে কোন ধরনে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতেও তারা দ্বিধাবোধ করবেনা। এমনকি দেশ ও জাতির কল্যানে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল পরিকল্পনা রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর