April 6, 2026, 11:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিযুষ ঢালী (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। গত মঙ্গলবার গভীররাতে কোটালীপাড়া উপজেলার পিরার বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পিযুষ একই গ্রামের হরিপদ ঢালীর ছেলে। তিনি মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিকদ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, ইঁদুরের উপদ্রব ঠেকাতে পিরার বাড়ি গ্রামের রানা মিয়া তার ইরি ধানের ক্ষেত বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন। রাতে পিযুষ ওই ধান ক্ষেতের পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর