-
- ধর্ম, সারাদেশে
- নবীগঞ্জে এক হিন্দু পরিবারের ইসলামধর্ম গ্রহণ
- আপডেট সময় September, 19, 2019, 1:42 am
- 276 বার পড়া হয়েছে
এহিয়া আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা প্রিটুল কান্তি দাশ তার মা বোন’সহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে শেখ মুহাম্মদ আবদুর রহমান। গত রবিবার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তিনি জানান, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়েন এবং আশেপাশের মুসলমান ও বন্ধুদের চলাফেরা, আচার-আচরণে তিনি ইসলাম সম্পর্কে ধারনা লাভ করেন। তিনি শান্তির ধর্ম ইসলাম মনে প্রাণে বিশ্বাস করেন, তার মা বোনের সাথেও বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং ইসলাম ধর্মের নিয়ম-কানুন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও আদর্শ সম্পর্কে অবহিত করেন। এতে তার মা বোনও ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের লোকজন ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জ আদালতে গিয়ে গত রবিবার নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ আরজু হোটেলে পৌর এলাকার কয়েকজন আলেম উলামার মাধ্যমে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। নও মুসলিম শেখ মুহাম্মদ আবদুর রহমান’সহ ৩ ব্যাক্তিকে সাধুবাদ জানিয়েছেন আলেম সমাজ সহ ধর্মপ্রাণ মুসলিম জনতা।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর