April 6, 2026, 3:31 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

গুয়ার্দিওলা সিটির ‘ক্লান্তি’ নিয়ে উদ্বিগ্ন নন

গুয়ার্দিওলা সিটির ‘ক্লান্তি’ নিয়ে উদ্বিগ্ন নন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ব্যস্ত সূচির কারণে ক্লান্তিতে ম্যানচেস্টার সিটির ছন্দপতন হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে সিটি। এখন পর্যন্ত ১৯ ম্যাচের ১৮টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ম্যাচগুলোতে দলটি গোল পেয়েছে ৬০টি। তাদের থেকে ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অসাধারণ খেলতে থাকা সিটির যেন এতটুকু ফুরসত নেই। বড়দিনের সময়টাতেও খেলা নিয়ে ভাবতে হচ্ছে তাদের। এতে দলটিকে ক্লান্তি পেয়ে বসতে পারে বলে অনেকের ধারণা। তবে বিষয়টা নিয়ে চিন্তিত নন গুয়ার্দিওলা।

“অবসাদ পেয়ে বসবে, আমি এমনটা মনে করি না। এটা হতে পারে। কিন্তু আমাদের যথেষ্ট ভালো একটি দল আছে।”

“অবশ্যই, এই সময়টায় খেলোয়াড়দের আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। প্রতি চার দিনে আমাদের একটা করে ম্যাচ আছে।”

বুধবার প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে খেলতে নামবে গুয়ার্দিওলার সিটি।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর