April 9, 2026, 8:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সদর হাসপাতালে কর্তব্যরত নার্সের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

সদর হাসপাতালে কর্তব্যরত নার্সের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কর্তব্যরত নার্সের অবহেলায় সাড়ে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর শিকার শিশু বুরহান মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নস্থিত মশাজান গ্রামের মক্তছির মিয়া ও মনোয়ারা বেগমের পুত্র। অভিযোগে প্রকাশ- নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বুরহান মিয়াকে গত ২০ ডিসেম্বর মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৩ ডিসেম্বর বিকেলে শিশুটির অবস্থার অবনতি হলে, মক্তছির মিয়া কর্তব্যরত নার্স শাহিদা বেগমকে বারবার অনুরোধ ও হাতেপায়ে ধরে শিশুটিকে দেখতে বললেও, তিনি তাতে সাড়া না দিয়ে মোবাইল ফোনালাপে মত্ত থাকেন। দীর্ঘক্ষণ মোবাইল ফোনালাপের পর তিনি একটি ইনজেকশন কিনে আনার জন্য মক্তছির মিয়ার হাতে স্লিপ ধরিয়ে দেন। ইনজেকশন কিনে নিয়ে আসার পর শিশুটিকে নেবুলাইজেশন প্রয়োগ করা হয়। নেবুলাইজেশন প্রয়োগ করার পর শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। সাথে সাথে অক্সিজেন দেয়া হলেও শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর হাসপাতালের শিশু বিভাগের রেজিষ্টার ডাঃ শহিদুল ইসলাম খাঁন এসে শিশুটিকে মৃতঃ ঘোষনা করেন। শিশু বুরহানের স্বজনরা বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ নিয়ে মৌলভীবাজার মডেল থানায় গেলে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার ব্যাপারে জানতে হাসপাতালের শিশু বিভাগের রেজিষ্টার ডাঃ শহিদুল ইসলাম খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত সিনিয়র নার্স রীতা রাণী দেবী জানান- সিবিআর নিউমোনিয়া আক্রান্ত শিশুদের খাবার খাওয়ানোর বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু, তারা শিশুটিকে দুধ পান করিয়েছেন। যার ফলে, পানকৃত দুধ খাদ্যনালীর বাইরে চলে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। অন্যদিকে, শিশুটির অবস্থার অবনতির বিষয়টি অভিভাবকরা আমাদেরকে জানাতে দেরী করেছেন। তারপরও আমরা শিশুটিকে আম্বু দিয়েছি। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর