April 13, 2026, 10:41 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

স্বীকারোক্তি দিতে আদালতে শ্যালক হত্যাকারী ফয়সল

স্বীকারোক্তি দিতে আদালতে শ্যালক হত্যাকারী ফয়সল

mostbet

সিলেট অফিস

১৪৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সিলেটে মাদ্রাসা ছাত্র আল-আমিনের হত্যাকারী তার ভগ্নিপতি ফয়সল আহমদকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার বিকেল চারটার দিকে সিলেট আদালতে তাকে হাজির করা হয় বলে প্রাইভেট ডিটেকটিভ কে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।

উল্লেখ্য, সিলেট নগরের শেখঘাট থেকে অপহরণের একদিন পর রোববার বিকেলে সদরের খাদিমপাড়া চা বাগান থেকে আল-আমিনের লাশ উদ্ধার পুলিশ। এ ঘটনায় তার ভগ্নিপতিকে আটক করা হয়। নিহত আল-আমিন নগরীর ভাঙ্গাটিকরপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম টুটুলের ছেলে।
নুরুল ইসলাম টুটুলের দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা গেছে, দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়ার মৃত লাল মিয়ার পুত্র ফয়সল আহমদ তার (টুটুল) মেয়ে আয়েশা আক্তারের স্বামী। ফয়সল ‘খুবই বাজে স্বভাবের লোক’। আয়েশাকে প্রায়ই নির্যাতন করতেন ফয়সল।
গত ২০/২৫ দিন ধরে আয়েশা পিতার বাড়িতে থাকায় ফয়সল তার (টুটুল) ছেলে মেয়েদের ‘হত্যা ও অপহরণের হুমকি’ দিয়ে আসছিল। এজাহার থেকে আরো জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে নুরুল ইসলাম টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে ‘অপহরণ করে’ অজ্ঞাত স্থানে নিয়ে যায় ফয়সল আহমদ। এর পর আল-আমিনকে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর