April 6, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আর্জেন্টিনার পাস্তোরে বিদায় জানাননি পিএসজিকে

আর্জেন্টিনার পাস্তোরে বিদায় জানাননি পিএসজিকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

হাভিয়ের পাস্তোরে পিএসজি সতীর্থদের বিদায় জানিয়ে দিয়েছেন বলে যে গুঞ্জন চলছে তা নিজেই উড়িয়ে দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সাম্প্রতিক সময়ে পিএসজি বড় মাপের কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করায় পাস্তোরের জায়গাটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে অনেকের মত। দলটির আক্রমণভাগে নিয়মিত খেলছেন নতুন দুই মুখ নেইমার ও কিলিয়ান এমবাপে। এই দায়িত্বে আগে থেকে এদিনসন কাভানির পাশাপাশি আনহেল দি মারিয়া ও ইউলিয়ান ড্রাক্সলার তো ছিলেনই।

এতসব তারকা খেলোয়াড়ের উপস্থিতি দলে জায়গা পাওয়ায় পাস্তোরেকে যে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে তা অনেকটাই পরিষ্কার বলা যায়। চলতি লিগ ওয়ানে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

গত বুধবার লিগে কঁকে ৩-১ গোলে হারানোর ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ানোতে পাস্তোরে স্পষ্টত আবেগতাড়িত ছিলেন বলে মনে করেন অনেকে। এরপর আর্জেন্টাইন এই খেলোয়াড়ের পিএসজি ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। তার সঙ্গে আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের যোগাযোগ আছে বলেও শোনা যাচ্ছে।

কঁকে হারানো ম্যাচটা পিএসজির হয়ে পাস্তোরের শেষ ম্যাচ হতে পারে বলে আভাস দিয়েছেন তার এজেন্টও। অবশ্য এসব কিছুই আমলে নিচ্ছেন না এই খেলোয়াড়।

“আমি আমার সতীর্থদের বিদায় বলে দিয়েছি এটা বলাটা মিথ্যা। আমি সবসময় এই ক্লাবের হয়ে খেলার এবং প্রতিবারই আমার সেরাটা দেওয়ার চিন্তা করেছি।”

“সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি অনেক খেলেছি। আমি খুশি। এখনও আমার চুক্তির দেড় বছর বাকি। আমি খুবই শান্ত আছি। এটা সত্যি যে, আরও বেশি সময় খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম। কিন্তু সিদ্ধান্তগুলো নেন কোচ।”

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর