April 6, 2026, 9:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মাশরাফি-সাকিবের অভিনন্দন শিরোপা জয় করায় মেয়েদেরকে

মাশরাফি-সাকিবের অভিনন্দন শিরোপা জয় করায় মেয়েদেরকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ছেলেদের ফুটবল নিয়ে যেখানে প্রত্যাশা বেশি সেখানে সাম্প্রতিক কালে প্রাপ্তির খাতা নিছকই শূন্য। অন্যদিকে মেয়েদের ফুটবল যেখানে ‘অবহেলিত’ সেখানেই মেয়েরাই বাংলাদেশকে নিয়ে গৌরবের উপলক্ষ এনে দিয়েছে। বলাযায়, দেশের ফুটবলের নতুন তারকারা এখন মেয়েরা। প্রত্যাশা ছেলেদের নিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মেয়েদের মাথায় উঠেছে। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাঘিনীদের দোর্দ- প্রতাপ ছিটকে দিয়েছে বাকি সব দলকে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নতুন পরিচয় লেখার সোনালী মুহূর্তে মেয়েদের অভিনন্দন জানিয়েছে দেশের নানা শ্রেণী- পেশার মানুষ।

এ তালিকা থেকে টাইগাররাও বাদ যান নি। রবিবার রাতেই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা মাশরাফি ও সাকিব নিজেদের ফেসবুক পেজে অভিনন্দিত করেছেন শামসুন্নাহার-আঁখিদের।

ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’

টেস্ট ও টি-২০ অধিনাকয় সাকিব আল হাসান তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ-এর ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’

মাশরাফি-সাকিবের এই অভিনন্দন নিশ্চয়ই প্রেরাণ জোগাবে অদম্য তরুণীদের।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর