March 26, 2026, 2:19 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

রৌমারীতে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উদযাপন

জিতেন চন্দ্র দাস, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সনাতন ধর্মালম্বীরা।

গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পৃথক পৃথক মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রৌমারী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক চন্দন সাহা, নারায়ণ স্বর্ণকার, গৌতম স্বর্ণকার প্রমুখ। নমদাস পাড়া শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার দাস, সাধারণ সম্পাদক দ্বীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস, মধু রাম দাস, অনিল চন্দ্র দাস, সুশীল চন্দ্র দাস, দিলীপ ভট্টচার্য, রতন চন্দ্র দাস, দুলাল চন্দ্র দাস, জোগানন্দ দাস, দিপক চন্দ্র দাস প্রমুখ।শোভাযাত্রা শেষে রৌমারী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার বলেন, আমরা সুশৃঙখল ও শান্তিপূর্ণভাবে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উদযাপন করেছি। এ জন্য আইন শৃঙখলা বাহিনী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।নমদাস পাড়া শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার সুজন জানান, আমরা যথাযথ ও শান্তিপূর্ণভাবে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী পালন করতে পেরেছি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর