March 24, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় বোয়ালমারী কেন্দ্রীয় মন্দির হতে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। জন্মাষ্টমীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবলু শিকদার, উপজেলা আ’লীগের সহসভাপতি মলয় কুমার বোস, কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সদস্য প্রশান্ত সাহা, অধ্যাপক রবিন লস্কর, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক মদন বণিক, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম মহু, পূজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক ভবানি বিশ্বাস, ব্যবসায়ী নিখিল সাহা প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর