-
- ধর্ম, সারাদেশে
- তাহিরপুরে কৃষ্ণজন্মাষ্টমী পালিত
- আপডেট সময় August, 24, 2019, 1:37 am
- 239 বার পড়া হয়েছে
কামাল হোসেন ,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার বর্ণাঢ্য শোভাযাত্রার ও র্যালীটি বাদাঘাট সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি বিতরণের মাধ্যমে সমাপ্তি টানে।শোভাযাত্রা শেষে জগতের সকল সৃষ্টির কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন, বাদাঘাট শ্রী কৃষ্ণ সেবা সংঘের উপদেষ্টা ডাঃ দিলকুশ তাং, রতিশ বণিক, চন্দন মোহন দাশ, রামমোহন পুরকায়স্থ রঙ্গু, বাদাঘাট সৎ সংঘের সাবেক সভাপতি শ্রী গণেশ তালুকদার, আন্তর্জাতিক ভাবনামৃত ইসকন বাদাঘাট শাখার ভক্তপ্রিয়।এসময় উপস্থিত ছিলেন, শ্রী কৃষ্ণ সেবা সংঘের সভাপতি রতন তাং, সহ সভাপতি সেন্টু সরকার, পরাণ শুক্ল বৈদ্য, গৌতম দাস, যীশু তাং, সাঃ সম্পাদক অপু তাং, সহ সাঃ সম্পাদক রজত দাস, মলয় তাং, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র তাং সমীর, কোষাধ্যক্ষ জনি শুক্ল বৈদ্য, সাবেক ইউপি সদস্য রইছ উদ্দিন, মন্টুস দাস, হৃদয় রবি দাস, অখিল বৈদ্য, চন্দন বর্মন, বিজয় দাস, কানন দাস, শাওন দাস, গকুল তাং, পিনু তাং, রাজন শুক্ল বৈদ্য, আশিক তাং,রঞ্জন সরকার, প্রমোদ তাং, নিতাই দাস, আশিষ দাস প্রমূখ জানাযায়, আজ জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব হল এই জন্মাষ্টমী।এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবেও পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর