March 23, 2026, 2:28 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আয়নায় চেহারা দেখে আওয়ামী লীগকে নিয়ে সঠিক মন্তব্য করুন: শাজাহান খান

আয়নায় চেহারা দেখে আওয়ামী লীগকে নিয়ে সঠিক মন্তব্য করুন: শাজাহান খান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এ দেশে পাকিস্তানের মতো জঙ্গি হামলা নেই। নিজের চেহারা আয়নায় দেখে আওয়ামী লীগকে নিয়ে সঠিক মন্তব্য করুন। দেশ পাকিস্তানী কায়দায় চলছে- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। তারা বাংলা ভাইকে দিয়ে সব জঙ্গি কর্মকা- পরিচালনা করেছিল। আর আওয়ামী লীগ সেই জঙ্গিবাদকে নির্মূল করার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। গতকাল সোমবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, পাকিস্তানীদের সঙ্গে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনওই রাজনীতি করে না। পাকিস্তানীদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত। বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আর আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে, তখন বিএনপি নেতারা বলে জঙ্গিদের কেন গ্রেফতার না করে হত্যা করা হলো। এতেই প্রমাণ হয়, জঙ্গিদের বাঁচিয়ে রাখতে চান খালেদা জিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পল্লবী ইয়াসমিন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর