March 24, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খাঁটি সোনা চিনে নিন

খাঁটি সোনা চিনে নিন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শীত, বিয়ের সিজন, আর বিয়ের কেনাকাটায় একটি বড় অংশ গহনা। বিয়েতে সোনার গয়না পরারই চল আমাদের দেশে। সবাই চেষ্টা করেন সাধ্যের মধ্যে কিছু গহনা কিনতে। গহনা শুধু সৌন্দর্য আর আভিজাত্যের প্রতীকই নয়, এটি ভবিষ্যতের সঞ্চয়।

১৬ আনাতে এক ভরি, আর গ্রামের হিসেবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)।

গহনা কেনার সময় ভালোমানের স্বর্ণ কীভাবে চিনবেন?

সোনার মান মাপা হয় ক্যারেট দিয়ে। সাধারণত খাঁটি সোনা নরম। এই নরম সোনা দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তার মতো ধাতু।

২৪ ক্যারেট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ। ব্যবহার উপযোগী গহনা ২২ ক্যারেট স্বর্ণ দিয়েই তৈরি হয়। ২২ ক্যারেট স্বর্ণ মানে ৯১.৬ শতাংশ খাঁটি স্বর্ণ। ক্যারেট হিসেবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা।

ইদানিং বড় বড় স্বর্ণালংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন রয়েছে। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে মাপার পর স্বর্ণে খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ  আপনাকে দেওয়া হয়েছে। স্বর্ণ কেনার আগে হলমার্ক ইওঝ চিহ্ন দেখে নিন।

এবার দামটাও জানুন, দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৮২২, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ এবং ১৮ ক্যারেট ৪০ হাজার ৪৭৪ টাকা।

সনাতন গহনাও রয়েছে, তবে এই স্বর্ণের মান ভালো না হওয়ায় বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। তাই সঠিক ক্যারেট দেখে স্বর্ণ কিনুন।

আল-হাসান ডায়মন্ড গ্যালারির ম্যানেজার সুমন  বলেন, কেনার পরে কেউ যদি গহনা পরিবর্তন করতে চান তবে মজুরি ও ১০ শতাংশ স্বর্ণের দাম বাদ দিয়ে অন্য গহনা নিতে পারবেন। আর যদি বিক্রি করেন তাহলে মজুরি ও ভ্যাট ছাড়া বর্তমান বাজার মূল্যের ২০ শতাংশ টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হয়।  এজন্য গহনা কেনার পর অবশ্যই দোকানের রশিদ সংরক্ষণ করুন।

Share Button

     এ জাতীয় আরো খবর