February 11, 2026, 6:45 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

জামালপুরে নাসিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ, ফার্মাসিস্ট ও ২ পিয়ন প্রত্যাহার

শামীম আলম , জামালপুর থেকে ঃ

জামালপুরে শিক্ষানবীশ নার্সদের সাথে অশোভন আচরণ করায় বিক্ষোভ করেছে জামালপুর নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট ও দুই পিয়নকে সাময়িক প্রত্যাহার করা হয়।জানা যায়, শনিবার জামালপুর জেনারেল হাসপাতালের ফার্মেসিতে ওষুধ আনতে গেলে ৩য় বর্ষের শিক্ষার্থী তানজিনা ও ২য় বর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার নামে দুই শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করেন ফার্মাসিস্ট মোবারক হোসেন, পিয়ন মাজাহারুল ইসলাম মনির ও শ্যামল। এ ঘটনায় বিচার না পেয়ে নাসিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে রবিবার বেলা ১১ টার দিকে হাসপাতালের ৮ নং কক্ষের জানালা ভাংচুর করে। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালের সহকারি পরিচালক ডা: প্রফুল্ল কুমার সাহা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. শফিকুজ্জামান জানান, ঘটনা তদন্তে সিনিয়র কনসালটেন্ট ডা: মো. কামরুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত ফার্মাসিস্ট মোবারক হোসেন, পিয়ন মাজাহারুল ইসলাম মনির ও শ্যামলকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর