March 24, 2026, 5:05 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সৌদিতে ১১ আগস্ট ঈদুল আজহা, বাংলাদেশে ১২ আগস্ট

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ বিষয়ে কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১২ আগস্ট। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২২ জুলাই থেকে সৌদি স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১৭ আগস্ট ৯ দিনের ছুটি পালন করবে স্টক এক্সচেঞ্জ।আবুধাবিতে অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বৈজ্ঞানিক হিসাব নিকাশ করে খালিজ টাইমসকে বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব বাংলাদেশে পালিত হয়। তাই আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)।বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ঐদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩ শতাংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর