March 20, 2026, 3:27 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ছেলে ধরা ও গুজব থেকে সতর্ক করতে সারিয়াকান্দি থানা পুলিশের লিফলেট বিতরণ

এস কে সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে ছেলে ধরা ও গুজব থেকে সতর্ক করতে  সারিয়কান্দি থানা
পুলিশ জনসচেতনতামূলক  লিফলেট বিতরণ করেছেন ।গত বৃহস্পতিবার বিকালে
উপজেলার বিভিন্ন হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে  লিফলেট বিতরণ করা হয়। এতে বলা হয়, আপনাদের এলাকায়  কোথাও ছেলেধরা গুজবের ঘটনা ঘটলে দ্রুত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল ০১৭১৩-৩৭৪০৬৫, অথবা ৯৯৯ এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ  আল-আমিন এর সঙ্গে কথা হলে তিনি  অনলাইন গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলে ধরা সন্দেহে একটি  কুচক্রীমহল গুজব ছড়াচ্ছে । আসলে ছেলে ধরা বলতে কিছুই নেই এটা সম্পূর্ণই গুজব। তিনি আরো বলেন, কাউকে সন্দেহ হলে কোন মানুষকে গণপিটুনি না দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশের  হাতে তুলে দিবেন । লিফলেট প্রচারণার সময় উপস্থিত ছিলেন, থানার এএসআই মোস্তাফিজুর রহমান, সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাংবাদিক পাভেল মিয়া, সাংবাদিক সুমন কুমার সাহা ও পুলিশ সদস্য বৃন্দ ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর