March 20, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গাসহ আটক ৩

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণীসহ তিনজনকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাগজপত্র নিয়ে পাসপোর্ট করতে এলে দুই দালালসহ ওই তরুণীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রোহিঙ্গা তরুণীর নাম মরিজান (১৭)। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকের মিয়ার মেয়ে। কক্সবাজার কুতুপালংয়ের ‘ই’ ব্লকে থাকে মরিজান। তার সঙ্গে থাকা দুই দালাল হলেন, জেলার কসবা উপজেলার নেমতাবাদ এলাকার মোখলেছ মুন্সী ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের লিপি বেগম। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেন জানান, ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার জন্য লিপি বেগম নামে এক নারী মোখলেছ মুন্সীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। এ সময় তরূণীকে মোখলেছ মুন্সীর মেয়ে তানজিনা আক্তার সাজিয়ে তার জন্মসনদ ও জাতীয়তার সদন নিয়ে আসেন। যাচাই-বাছাইয়ের সময় রোহিঙ্গা তরুণীর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পাসপোর্ট অফিসের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাদের আটক করে নিয়ে আসি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর