April 16, 2026, 8:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া নিদের্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

আব্দুস সামাদ আজাদ, সিলেট প্রতিনিধিঃ

mostbet
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া নিদের্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।বুধবার সকালে তিনি হাসপাতালের পরিচালককে ফোন করে এ নির্দেশ দেন
।তিনি বলেন, ডেঙ্গুর টেস্ট থেকে শুরু করে সকল চিকিৎসা সেবা ফ্রি করে দেবেন।
গত ২৪ ঘন্টায় ওসমানী হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সিলেটে ৫৯ জনের মতো ডেঙ্গু আক্রান্ত। চিকিৎসাধীন থাকা ৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১ জন শিশু, ৩ জন মহিলা ও ১০ জন পুরুষওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করার জন্য এন্টিজেন, এন্টিবডি টেস্ট করার ব্যবস্থা ছিল না। তবে আজ থেকে তা শুরু করা হয়েছে। আর রোগীদের সেবা নিশ্চিত করতে তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়- ওসমানী হাসপাতালে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী ভর্তি হন গত ৭ জুলাই। এরপর মাঝে-মধ্যে এক-দুজন করে ভর্তি হচ্ছিলেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ওসমানীতে এসেছেন ৫৯ জন। এর মধ্যে এক রোগীর স্বজনরা তাকে নিয়ে গেছেন ঢাকায়। আর ২০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। বাকি ৩৮ জন এখনও আছেন হাসপাতালে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর