April 17, 2026, 11:59 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

শেরপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনসহ ৫ ডেঙ্গু রোগী সনাক্ত

মোশাররফ হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি :

mostbet

শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ ডেঙ্গু আক্রান্ত।এছাড়াও শেরপুরের একটি বেসরকারি প্যাথলজিতে আরো ২ জন ডেঙ্গু পজিটিভ সনাক্ত হয়েছেন।সদর হাসপাতালে ৩ জনই ঢাকা থেকে জ¦রে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হলে রক্ত পরীক্ষায় তাদের ডেঙ্গু পজিটিভ হিসাবে সনাক্ত করা হয়। এছাড়াও শেরপুরের একটি বেসরকারি প্যাথলজি ল্যাবেও ডেঙ্গু পরীক্ষায় ২ জনকে পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে ল্যাবটির কর্তৃপক্ষ। তবে তারা কোথাও চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।এদিকে শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে শুধু ডিভাইসের মাধ্যমে ডেঙ্গুর এন্টিবডি পজিটিভ কিনা তা পরীক্ষা সম্ভব হয়। কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোর সুবিধা জেলা হাসপাতালটিতে নেই।তবে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক খাইরুল ইসলাম সুমন জানান, তারা ডেঙ্গু বিষয়ে সতর্ক রয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বিছানার ব্যবস্থাও করা হচ্ছে।এদিকে জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে এমন খবরে জেলা শহরের আতংকের সৃষ্টি হয়েছে। তারা পৌর কর্তৃপক্ষকে দ্রুত মশক নিধন কার্যক্রম শুরু করার অনুরোধ জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর