March 20, 2026, 4:49 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

র‌্যাব-৫ এর অভিযানে ৩০০গ্রাম হেরোইনসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত ২৯ জুলাই ২০১৯ ইং সোমবার  সকাল ৯.৩৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০) পিতা- মৃত: আজিজুর রহমান, সাং- বড়গাছি , থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহীকে গেস্খফতার করতে সক্ষম হন র‌্যাব-৫।  তার হেফাজত হইতে আলামত (১) ১টি সাদা  পলিপ্যাকে রক্ষিত বাদামী রংয়ের কথিত হেরোইন মাদকদ্রব্য। যার প্রত্যেক প্যাকেটের ওজন ১০০ গ্রাম করে (পলিব্যাগসহ) ৩টি প্যাকেটের মোট ওজন (১০০ গ্রাম ৩=৩০০ গ্রাম) আটক করা হয়।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ির থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪ (গ)  ধারার মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযানে আমরা গোপনে ও প্রকাশ্যে আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। ইতিমধ্যেই র‌্যাব-৫ মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করেছে। মাদক নির্মূলে সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫)। আমরা মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০০ গ্রাম হেরোইনসহ এই মাদক ব্যাবসায়ীকে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় নেই।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর