March 19, 2026, 5:37 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

স্ত্রীর সঙ্গে শহিদ কাপুরের ছবি ভাইরাল

স্ত্রীর সঙ্গে শহিদ কাপুরের ছবি ভাইরাল

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউড তারকা শহিদ কাপুরের সময়টা এখন তুঙ্গে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৩০০ কোটির ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় তিনি। তার ‘কবির সিং’ ছবিটি এরইমধ্যে ২৮০ কোটি রুপি ঘরে তুলেছে। বর্তমানে বলিউডের হটকেক শহিদ। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ক্যামেরা ঘিরে ধরছে তাকে। তার সবকিছুই নজরে রাখছেন ভক্তরাও। তাই দ্রুতই তিনি আজকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। সম্প্রতি ভোগ পত্রিকার কভারের জন্য কালার কোঅর্ডিনেটেড এথনিক পোশাকে পাওয়া গেল শহিদ কাপুরকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী মীরাও। এই দম্পতিকে রোমান্টিক মুডে পেয়ে উচ্ছ্বসিত শহিদের ভক্তরা। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, শহিদ কাপুর পরে আছেন কালো টি-শার্টের সঙ্গে এমব্রয়ডারি করা জ্যাকেট। অন্যদিকে মীরা বেছে নিয়েছেন কালো লেহেঙ্গা। ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মীরা নিজেই। শেয়ার হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়ায় ৭৮ হাজার। দিন পেরোতে তা ছুঁয়ে ফেলে দেড় লাখের মাইলফলক। ছবিতে লাইক করেছেন জাহ্নবী কাপুরসহ আরও।

Share Button

     এ জাতীয় আরো খবর