April 22, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

mostbet

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে, এ জন্য দেশের বিভিন্ন হাসপাতালে টাকা দেওয়া হয়েছে। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।গত শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মোজাম্মেল হক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে। এর বাইরেও মুক্তিযোদ্ধারা বিভিন্ন উৎসব ভাতা পাবেন।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, সাবেক জেলা কমান্ডার ফয়েজ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ ও প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর