January 21, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ভূমধ্যসাগর থেকে ২৪২ অভিবাসী উদ্ধার মরক্কো নৌবাহিনীর

ভূমধ্যসাগর থেকে ২৪২ অভিবাসী উদ্ধার মরক্কো নৌবাহিনীর

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোর নৌবাহিনী সাব-সাহারান আফ্রিকার ২৪২ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা স্পেনে যাওয়ার জন্য ছোট ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিল। শুক্রবার রাতে মরক্কোর সরকারি বার্তা সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সূত্র মতে, অভিবাসীদের বিভিন্ন ছোট নৌকা থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫০ জন নারী ১২ শিশু রয়েছে। নৌকাগুলো ঝুঁকির মধ্যে পড়েছিল। বার্তা সংস্থাটি জানায়, ‘অভিবাসীদের নিরাপদে বন্দরে নেয়া হয়েছে। এদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।’ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছরের এখন পর্যন্ত এ ধরনের ১৫ হাজারের বেশি অভিবাসী স্পেনে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ১২ হাজারই সমুদ্র পথে যাওয়ার চেষ্টা করে। এ প্রচেষ্টায় ২শ’র বেশি লোক মারা যায়। অভিবাসীদের প্রবাহ থামানোর ল্েয ইউরোপীয় ইউনিয়ন মানব পাচারকারীদের লাগাম টেনে ধরার প্রচেষ্টায় সহযোগিতা করতে গত বছর মরক্কোকে ১৪০ মিলিয়ন ইউরো দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর