January 13, 2026, 3:15 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম জং-উন

দক্ষিণ কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম জং-উন

mostbet mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

দুই কোরিয়ার মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখন আমেরিকার কাছে থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কেনার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়াকে দ্বৈত নীতি পরিহার করতে হবে।

উত্তর কোরিয়া গত (বৃহ্স্পতিবার) দু’টি নয়া স্বল্প-পাল্লার গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণের সময় কিম ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কিম জং-উন গতমাসে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল সাক্ষাতের পর এই প্রথম উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।ওই সাক্ষাতে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আবার আলোচনা শুরু করতে সম্মত হন।

উত্তর কোরিয়ার নেতা বৃহস্পতিবার আরো বলেন, যখন দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আমাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করা হচ্ছে তখন নিরবচ্ছিন্নভাবে অত্যন্ত-শক্তিশালী সমরাস্ত্র তৈরি করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।

এ সময় কিম জং-উন আমেরিকা বা ট্রাম্পের নাম উল্লেখ না করে ওয়াশিংটনের সঙ্গে যৌথ মহড়া চালিয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করেন।তিনি তার ভাষায় এ ধরনের ‘আত্মঘাতী কাজ’ বন্ধ করার জন্য দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার সতর্কতা উপেক্ষা করলে সিউলকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর