March 24, 2026, 4:15 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরে আলিম পরীক্ষার ফলাফলে চার উপজেলার সবার শীর্ষে হলাইজানা ফাযিল মাদ্রাসা

আব্দুল কাদের,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হলাইজানা ফাযিল মাদ্রাসা আলিম পরীক্ষায়,  অত্র মাদরাসার অফিস সহকারি জনাব মোঃ নাজমুল হকের ছেলে    মোঃ  রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। যাহার রোল নং: ১২৩৬০৮ রেজি :১৪১৮৮৩৫৮৬১। সেশন ২০১৭/১৮ইং  গত ১৭ই জুলাই আলিম ও এইচ এস  সি সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হলাইজানা ফাজিল মাদ্রাসার জে. ডি. সি, দাখিল, আলিম ও ফাজিল  পরীক্ষার ফলাফল প্রতিবছরের ন্যায় এবারও সবার শীর্ষে। এই প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে স্থাপিত। প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে   অবস্থিত । এ বছরে আলিম পরীক্ষায় মাদ্রাসা থেকে ২৪জন শিক্ষার্থী   অংশ নেয় এর মধ্যে  বিজ্ঞান বিভাগ থেকে ৭জন  সাধারন বিভাগ থেকে  ১৭জন পাশ করেছে তার মধ্যে জিপিএ গোল্ডেন (এ+)  ১ জন  এ গ্রেড ৭জন ও অবশিষ্ট  ১৫ জন    বিভিন্ন   গ্রেড পেয়ে ৯৫. ৮৭% পরী ক্ষার্থী পাশ করেছে। বরাবরই মাদ্রাসাটি জে,ডি,সি,  দাখিল, আলিম ও ফাজিল পরী ক্ষায় শীর্ষ স্থান অধিকার করে।এ বছর আলিম পরিক্ষায় দিনাজপুর জেলার ৪ উপজেলা  নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর  এর মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে হলাইজানা ফাজিল মাদ্রাসা।এ বাপারে, মাদ্রাসা   গভর্নিং বডির   সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল আলম(লাল মিয়া) ও মাদ্রাসা গভর্নিং বডির  সদস্য বৃন্দরা জানান, এই ফলাফল অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পরিশ্রমের ফসল।আমরা আশা করব জেন প্রতি বছর  শিক্ষার্থীরা এই রকম কাঙ্খিত মানের ফলাফল অর্জন করতে পারে।অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মাদ  শামছুল হক    জানান, শিক্ষক   গনের  আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন  করেছে।তিনি আরও বলেন, আগামীতে এরকম ফলাফলের ধারা অব্যাহত রাখতে    সকল ছাত্র-ছাত্রি শিক্ষকগন ও  এলাকাবাসি সহ সকলের সহযোগিতা কামনা করছি ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর