March 24, 2026, 4:45 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জিনের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে ইমাম ইদ্রিস আহাম্মদ গ্রেফতার

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

র‌্যাবের মিডিয়া সেন্টারে ইমাম ইদ্রিস আহাম্মদ।

রাজধানীর দক্ষিণখানে জিনের ভয় দেখিয়ে চার-পাঁচজন নারীকে ধর্ষণ ও ১০-১২ জন কিশোরকে বলাৎকারের অভিযোগে ইদ্রিস আহাম্মদ (৪২) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানান, চার থেকে পাঁচজন নারীকে ধর্ষণ এবং ১০ থেকে ১২ জন কিশোরকে বলাৎকারের অভিযোগে দক্ষিণখানের একটি মসজিদের ইমাম ইদ্রিস আহাম্মদকে গ্রেফতার করা হযেছে।তিনি জানান, ইদ্রিস ইমামতির পাশাপাশি প্রায় ১৮ বছর ধরে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ এবং মাদ্রাসাছাত্রদের বলাৎকারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৩জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর