March 20, 2026, 10:04 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শ্রী শ্রী কালীবাড়ী কালীগাছ তলা মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

শ্রী শ্রী কালীবাড়ী কালীগাছ তলা মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
সিরাজুল ইসলাম জীবন

হবিগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ী কালীগাছ তলা মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। পাশে অন্যান্য অতিথিবৃন্দকে দেখা যাচ্ছে

হবিগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ী কালীগাছ তলা মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল কালীগাছতলা প্রাঙ্গনে ডাঃ অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। উদ্বোধন অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন কালীগাছ তলা মন্দির হবিগঞ্জের একটি উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ন স্থান। এ মন্দিরের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন প্রধান অতিথি। তিনি বলেন পর্যায়ক্রমে এ মন্দিরে আরো সহয়তা দেয়া হবে। তিনি সরকারের সহযোগিতার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য ভক্তবৃন্দকেও সামর্থ অনুযায়ী অনুদান প্রদানের আহবান জানান। এডভোকেট মোঃ আবু জাহির বলেন বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ ভুমিকা পালন করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে তিনি সর্বসাধারনের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্দির নির্মান কমিটির আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দীলিপ দাস, এডভোকেট আফিল উদ্দিন জিপি, এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ বণিক, স্বপন বনিক, সুনীল সরকার প্রমুখ। আলোচনা সভার পরে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বেইজ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর