March 23, 2026, 10:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মিঠাপুকুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সারাদেশের ন্যায় এই প্রথম মিঠাপুকুর উপজেলায় কৃষ্ণপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রতন চন্দ্র মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বাবু নিরাঞ্জন মহন্ত ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য মানবাধিকার কর্মী বাবু বিধুরঞ্জন চন্দ্র বর্মন ও মিঠাপুকুর কেন্দ্রীয় কালী মন্দির এর সাধারণ সম্পাদক বাবু তপন কুমার সরকার। আলোচনা শেষে বিনয়াবনত পরিবেশন করেন বৈষ্ণব চরণ প্রত্যাশী দীন সেবক ও ভক্তবৃন্দ। রথযাত্রাটি কৃষ্ণপুর কালীবাড়ি মন্দির হতে শঠিবাড়ি সাহাপাড়া গিয়ে অবস্থান করবে। আগামী ১১ জুলাই আবার উল্টো রথযাত্রা করবে।

প্রাইভেট ডিটেকটিভ/৫জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর